রোহিঙ্গা ক্যাম্পে কিশোরের ঘুষিতে এক আলেমের মৃত্যু
টেকনাফ উপজেলার হৃীলা রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে জাবের নামের এক কিশোরের ঘুষিতে নুরুল হক (৫৫) নামের এক রোহিঙ্গা মাওলানার মৃত্যু হয়েছে।
আজ (২৪ এপ্রিল) দুপুর প্রায় দেরটার সময় কক্সবাজারের টেকনাফস্থ হৃীলার ২৭ নং জাদিমুরা রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের এ/৩ ব্লকের সামনে এ ঘটনা ঘটে ।
কক্সবাজার ১৬ এপিবিএন সদর দপ্তরের এক প্রেস নোটে জানাযায় আজ দুপুর দেড়টায় ক্যাম্প ২৭ (জাদিমুরা) ব্লক এ/৩ এর অলি হোসেনের ছেলে মাওলানা নুরুল হক মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় প্রতিবেশী রোহিঙ্গা কিশোর মো: জাবের (১৩) (পিতা আইয়ুব , এফসিএন নং-২৭৬৯০৫) বাড়ির পার্শ্বস্থ আম গাছের তলায় বসে মোবাইলে গান শুনছিল । মাওলানা নুরুল হক জাবেরকে গান শুনতে দেখে ধমক দিলে উল্টো এক টাকার হুজুর বলে তাচ্ছিল্য করা হয় মাওলানা নুরুল হককে । এতে তিনি ক্ষিপ্ত হয়ে জাবেরকে জাপটে ধরলে সাথে সাথে কয়েকটি ঘুষি মেরে দেয় জাবের । এতে অসুস্থ হয়ে পড়েন মাওলানা নুরুল হক । তাকে ক্যাম্পের টিডিসি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন টেকনাফ মডেল থানা পুলিশ । এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি মোহাম্মদ হাফিজুর রহমান । মাওলানা নুরুল হকের পক্ষে কেউ কোন অভিযোগ করেননি বলে থানা সূত্রে জানা যায়।
ফেসবুকে বাংলা চ্যানেল
পুলিশকে মাদক ব্যবসায়ীর বাড়ি দেখিয়ে দেওয়ায়, প্রত্যক্ষদর্শীদের ওপর হামলা
- ২০ জুলাই, ২০২৬
- আব্দুস সালাম চকরিয়া
পেকুয়ায় ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে নাগরিক ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
- ০২ নভেম্বর, ২০২৫
- পেকুয়া প্রতিনিধি
রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
- ৩০ জুলাই, ২০২৫
- রাউজান প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যাল ছাত্রদলের ছাত্রী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ২৯ জুলাই, ২০২৫
- চবি প্রতিনিধি
ভুলে এক বিয়ের বরযাত্রীরা খেয়ে গেল অন্য বিয়ের খাবার
- ২৭ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক