আত্মহত্যার চেষ্টা, আইসিইউতে মেঘমল্লার বসু
ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন। সোমবার রাতে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের কারণে মেঘমল্লার অচেতন হয়ে পড়েছিলেন। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে নেওয়া হয়েছিল। পরে শ্বাসকষ্ট দেখা দিলে আইসিইউতে স্থানান্তর করা হয়।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজনৈতিক কর্মকাণ্ড, পারিবারিক বিষয়সহ বিভিন্ন কারণে হতাশায় ভুগছিলেন মেঘমল্লার। আত্মহত্যার চেষ্টা করার আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্ট দেখে তার সহকর্মীরা তার অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এসএম ফরহাদ জানান, মেঘমল্লারের ফেসবুক পোস্ট দেখে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হয়। পরে সম্ভাব্য স্থানগুলোতে খোঁজ চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের একটি গেটের কাছে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
এর আগে মেঘমল্লার বসু ফেসবুকে একটি দীর্ঘ আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি নিজের হতাশা, অপরাধবোধ ও জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। একই সঙ্গে তার মায়ের প্রতি উদ্বেগ প্রকাশ করেন এবং মৃত্যুর জন্য সাবেক প্রেমিকাকে দায়ী না করার অনুরোধ জানান।
ঘটনার পর তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মেঘমল্লার বসু।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি