ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের সমর্থকদের বিরুদ্ধে মামলা
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে শারীরিকভাবে হেনস্তা ও হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ ঘটনায় কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।
সোমবার মধ্যরাতে নিজের ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত তুলে ধরেন বাঁধন। তার ভাষ্য অনুযায়ী, ভেনিসের একটি পার্কে ভাইয়ের সঙ্গে অবস্থানকালে একদল বাঙালি তাকে ঘিরে ধরে হেনস্তা করেন। এ সময় তার শরীরে পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করা হয়।
বাঁধন বলেন, ঘটনার সময় তার ভাইয়ের ছোট শিশুসন্তানও সেখানে উপস্থিত ছিল। হামলাকারীরা তার ফোন ফেলে দেয় এবং কানের কাছেও আঘাত করে বলে অভিযোগ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও ঘটনার কিছু দৃশ্য দেখা গেছে বলে জানা গেছে। ভিডিওতে এক ব্যক্তিকে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ হিসেবে অভিহিত করতে শোনা যায়। ওই ব্যক্তি নিজেকে ‘ভেনিস ছাত্রলীগের’ সঙ্গে সম্পৃক্ত বলেও দাবি করেন।
বাঁধনের অভিযোগ, তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করার চেষ্টা করা হয়। হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী এবং বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে পরিচয় দেন বলেও দাবি করেন তিনি। পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছিল বলেও জানান অভিনেত্রী।
ফেসবুক লাইভে বাঁধন বলেন, ‘অনেক বাঙালি ভাই এসে আমাকে শারীরিকভাবে হেনস্তা করেছে। আমার গায়ে পানি, কোক ছুড়ে মারছে। আমি একদম ভিজে গেছি।’
তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে আমার ভাইয়ের ছোট বাচ্চাটাও ছিল। তারা আমার গায়েও হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে, আমার কানের এখানে বাড়ি মেরেছে।’
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার বিষয়টিও তুলে ধরে বাঁধন বলেন, তিনি জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং এ কারণে তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে আক্রমণ করা হয়ে থাকলে তিনি সেটি স্বীকার করেন।
অভিনেত্রী জানান, ঘটনার বিষয়ে ভেনিসের একটি থানায় অভিযোগ করেছেন তিনি।
বাঁধন আরও বলেন, ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে যে সিনেমাটি নিয়ে তিনি অংশ নিয়েছেন, সেটির পরিচালক রুবাইয়াত হোসেন। জুলাইয়ের আন্দোলনের পরও তার সঙ্গে কাজ করেছেন বলে জানান তিনি।
হামলাকারীদের আচরণের সমালোচনা করে বাঁধন বলেন, এ ধরনের অসংলগ্ন আচরণ থেকে তাদের বেরিয়ে আসা উচিত ছিল। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অবস্থান পুনর্গঠন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বর্তমানে তিনি ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের একটি চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করছেন।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি