মার্কিন হামলার জবাব দিল ইরান, বড় সংঘাতের প্রস্তুতির ইঙ্গিত
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন হামলার জবাবে জর্ডান, বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। তেহরানের এই পদক্ষেপকে আরও বড় পরিসরের সংঘাতের প্রস্তুতি হিসেবে দেখছেন দেশটির একজন মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষক।
তেহরান বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা স্টাডিজের গবেষক মোহাম্মদ এসলামি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান এখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে দ্বিতীয় দফায় পূর্ণমাত্রার সংঘাতের সম্ভাবনা সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ইরান পাল্টা আঘাত করলে ওয়াশিংটন আরও ভয়াবহ ও তীব্র হামলা চালাবে। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান।
এসলামির মতে, ইরানের পাল্টা সামরিক পদক্ষেপ থেকে স্পষ্ট যে দেশটি বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি মনে করেন, তেহরানের কাছে এখন ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা খুবই সীমিত বলে প্রতীয়মান হচ্ছে।
ইরানি এই গবেষক আরও বলেন, সংঘাতের আগের পর্যায়গুলোতেই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক সক্ষমতার কিছু সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে। ভবিষ্যতে তারা যদি আবার পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করে, তাহলে ইরান আগের তুলনায় আরও শক্তিশালীভাবে জবাব দেওয়ার প্রস্তুতি রাখছে।
জর্ডানে মার্কিন অবস্থানে হামলার উদ্দেশ্য ব্যাখ্যা করে এসলামি বলেন, পূর্ণমাত্রার সংঘাত শুরু হলে ইরানি বাহিনী যেন সরাসরি ইসরাইলে হামলার সক্ষমতা ও প্রস্তুতি ধরে রাখতে পারে, সেটিও এর অন্যতম লক্ষ্য।
এদিকে কুহেস্তা অঞ্চলে মার্কিন হামলার প্রসঙ্গ টেনে এসলামি অভিযোগ করেন, ইরানেও মার্কিন বাহিনী যুদ্ধাপরাধ করছে। তার ভাষ্য, ইরাক ও আফগানিস্তানের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি ইরানে হতে দেওয়া উচিত নয় এবং যুক্তরাষ্ট্রকে থামানোর ও জবাবদিহির আওতায় আনার সময় এসেছে।
ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও জোরালো হয়েছে।
ফেসবুকে বাংলা চ্যানেল
হরমুজে মার্কিন চালকবিহীন ডুবোযান আটক, ইরানের দাবি
- ০৯ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
যুদ্ধের মাঝেই ইরানের ভেতরে একাধিক নিরাপত্তা ফ্রন্ট, বাড়ছে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
কিয়েভে ইউক্রেনের দুই গোয়েন্দা সংস্থার সংঘর্ষ, গুলিতে আহত ৩
- ০৪ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ইরানে ফের মার্কিন হামলা, শিশুসহ নিহত; পাল্টা হামলায় মার্কিন ঘাঁটি লক্ষ্য
- ০২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
- ৩১ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক