মহেশখালীতে সিএনজি তল্লাশিতে ৮ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বিশেষ চেকপোস্টে একটি সিএনজি টেক্সিতে তল্লাশি চালিয়ে ৮টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন পালিয়ে যায়।
শনিবার (২৯ আগস্ট) রাত ৯টা ১৫ মিনিটের দিকে উপজেলার ছোট মহেশখালীর ঠাকুরতলা বাজারের চৌরাস্তা মোড়ে স্থাপিত বিশেষ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়। রাতে আদিনাথ জেটিঘাট থেকে বদরখালীগামী একটি সবুজ রঙের সিএনজি টেক্সিকে থামার সংকেত দেওয়া হয়। জগন্নাথ ফার্মেসির সামনে গাড়িটি থামার পর ভেতরে থাকা কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হলেও অপর দুইজন দৌড়ে পালিয়ে যায়।
পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজিতে থাকা একটি কালো ট্রাভেল ব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগটি থেকে সাদা ও কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৮টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুটি দেশীয় তৈরি রাইফেল, পাঁচটি একনলা বন্দুক এবং একটি এলজি। পুলিশের দাবি, উদ্ধার করা সবকটি অস্ত্রের ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত এবং সচল অবস্থায় ছিল।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। পাশাপাশি অস্ত্র বহনে ব্যবহৃত কালো রঙের ট্রাভেল ব্যাগটিও জব্দ করে পুলিশ।
মহেশখালী থানার ওসি (তদন্ত) প্রতুল কুমার শীল বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে এসআই এনায়েত কবীর, পিএসআই মোহাম্মদ ইকবাল, এএসআই অমিত ভট্টাচার্যসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার দুইজন এবং পলাতক দুইজনের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি