বোয়ালখালীতে পুলিশের হাতে কামড় দিয়ে হ্যান্ডকাফসহ পালালেন আসামি, ফের গ্রেপ্তার
চট্টগ্রামের বোয়ালখালীতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে তার সহযোগীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের হাতে কামড় ও আঁচড় দিয়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যান মোহাম্মদ মহিউদ্দিন (২৮)। পরে অভিযান চালিয়ে তাকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার চরণদ্বীপ মসজিদ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য, মামলার বাদীসহ পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর করলডেঙ্গা শিকদার বাড়ির বাসিন্দা মহিউদ্দিনের বিরুদ্ধে আবদুল মান্নান নামে এক ব্যক্তি সিআর মামলা করেন। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা কার্যকর করতে রোববার রাতে বোয়ালখালী থানা পুলিশের একটি দল চরণদ্বীপ এলাকায় অভিযান চালায়। মামলার বাদী আবদুল মান্নানও পুলিশের সঙ্গে ছিলেন।
অভিযানের একপর্যায়ে পুলিশ মহিউদ্দিনকে আটক করে হ্যান্ডকাফ পরায়। তখন মহিউদ্দিন ও তার সহযোগীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মহিউদ্দিন পুলিশ সদস্যদের হাতে কামড় ও আঁচড় দিয়ে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই পালিয়ে যেতে সক্ষম হন।
এ ঘটনায় বোয়ালখালী থানার এসআই আবদুল হালিম (৪৮), এএসআই মাসুম বিল্লাহ (৩৫), কনস্টেবল হাসানুজ্জামান (৩২), মামলার বাদী আবদুল মান্নান (৫৫) ও মোক্তার হোসেন (৪০) আহত হন। পরে রাত সাড়ে ১২টার দিকে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানায়, আসামি পালিয়ে যাওয়ার পরপরই তাকে ধরতে এলাকায় অভিযান শুরু করা হয়। পরে পুলিশের অভিযানে মহিউদ্দিনকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়।
এদিকে পুলিশের ওপর হামলায় সহযোগিতার অভিযোগে চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ জেবল হোসাইন (২৩)-কেও আটক করা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয়। এ সময় আঁচড়-কামড় দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মহিউদ্দিন। পরে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রাম পুলিশ জেবল হোসাইনের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি