আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর দাবি, আল মিনহাদ বিমানঘাঁটিতে ভোররাত থেকে একাধিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।
ইরানের কয়েকটি সংবাদমাধ্যম সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, আল মিনহাদ বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টার মোতায়েন থাকা এলাকাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হয়। ভোররাত থেকে ঘাঁটিটি লক্ষ্য করে অসংখ্য ড্রোন ছোড়া হয়েছে বলেও দাবি করেছে ইরানের সেনাবাহিনী।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, লরাক দ্বীপে যুক্তরাষ্ট্রের চালানো হামলার প্রতিক্রিয়ায় আল মিনহাদ ঘাঁটিতে এ অভিযান পরিচালনা করা হয়। তেহরানের দাবি, ওই হামলায় ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সদস্য এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, লরাক দ্বীপে নিহত আইআরজিসি সদস্য ও বেসামরিক মানুষের মৃত্যুর প্রতিশোধ নিতেই আল মিনহাদ ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
লরাক দ্বীপে মার্কিন হামলার পর থেকেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এরই মধ্যে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে ইরান।
এদিকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হচ্ছে। ইরানের ধারাবাহিক পাল্টা হামলার দাবির পাশাপাশি এ অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ফেসবুকে বাংলা চ্যানেল
হরমুজে মার্কিন চালকবিহীন ডুবোযান আটক, ইরানের দাবি
- ০৯ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
যুদ্ধের মাঝেই ইরানের ভেতরে একাধিক নিরাপত্তা ফ্রন্ট, বাড়ছে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
কিয়েভে ইউক্রেনের দুই গোয়েন্দা সংস্থার সংঘর্ষ, গুলিতে আহত ৩
- ০৪ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
মার্কিন হামলার জবাব দিল ইরান, বড় সংঘাতের প্রস্তুতির ইঙ্গিত
- ০২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ইরানে ফের মার্কিন হামলা, শিশুসহ নিহত; পাল্টা হামলায় মার্কিন ঘাঁটি লক্ষ্য
- ০২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক