নেপাল বিপর্যয়ের পর পশ্চিমবঙ্গের ৩৮ পর্যটকের খোঁজ নেই, উৎকণ্ঠায় স্বজনরা
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর পশ্চিমবঙ্গের ৩৮ পর্যটকের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিখোঁজদের মধ্যে কলকাতার ৩২ জন এবং দুর্গাপুরের ৬ জন রয়েছেন। দীর্ঘ সময় ধরে তাদের কোনো খোঁজ না পাওয়ায় স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
জানা গেছে, মানস সরোবর ভ্রমণের উদ্দেশ্যে একটি পর্যটন সংস্থার মাধ্যমে ৩৬ জন পর্যটক ও সংস্থাটির দুই কর্মী তিব্বতের উদ্দেশে যাত্রা করেছিলেন। মঙ্গলবার দলটি কাঠমান্ডুতে অবস্থান করছিল। সেখান থেকে তারা পরিবারের সদস্যদের ছবি ও ভিডিও পাঠিয়েছিলেন।
পরিকল্পনা অনুযায়ী, বুধবার সকালে নেপাল-তিব্বত সীমান্ত অতিক্রম করার কথা ছিল দলটির। সকাল সাড়ে ৮টার দিকে তারা অভিবাসন দপ্তরে উপস্থিত ছিলেন। এরপর থেকেই তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বিপর্যয়ের খবর পাওয়ার পর ভ্রমণ সংস্থার পক্ষ থেকে দ্রুত উদ্ধার তৎপরতার চেষ্টা করা হয়। আন্তর্জাতিক একটি সংস্থা হেলিকপ্টার নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা দিলেও দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে সেখানে অবতরণ করা সম্ভব হয়নি।
নেপাল ট্যুরিজম কর্তৃপক্ষ ও ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেও এখন পর্যন্ত নিখোঁজ পর্যটকদের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নেপালে নিখোঁজ ও আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের উদ্ধারে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। কাঠমান্ডুতে ভারতের দূতাবাস ও নেপাল প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। স্বজনদের সহায়তার জন্য একটি হেল্পলাইনও চালু করা হয়েছে।
এরই মধ্যে নেপালের তিব্বত সীমান্তবর্তী রাসুয়াগাঢ়ি এলাকায় ভয়াবহ ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। বুধবার সকালে ভোটেকোশী নদীর আকস্মিক স্রোতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। প্রায় ৫০ হাজার মানুষের বসতি থাকা এলাকাটির বড় অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্যোগের পর নেপালি সেনাবাহিনী যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালাচ্ছে। নিখোঁজ পশ্চিমবঙ্গের পর্যটকদের সন্ধানে স্বজনরা এখন দ্রুত সুখবরের অপেক্ষায় রয়েছেন।
ফেসবুকে বাংলা চ্যানেল
হরমুজে মার্কিন চালকবিহীন ডুবোযান আটক, ইরানের দাবি
- ০৯ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
যুদ্ধের মাঝেই ইরানের ভেতরে একাধিক নিরাপত্তা ফ্রন্ট, বাড়ছে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
কিয়েভে ইউক্রেনের দুই গোয়েন্দা সংস্থার সংঘর্ষ, গুলিতে আহত ৩
- ০৪ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
মার্কিন হামলার জবাব দিল ইরান, বড় সংঘাতের প্রস্তুতির ইঙ্গিত
- ০২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ইরানে ফের মার্কিন হামলা, শিশুসহ নিহত; পাল্টা হামলায় মার্কিন ঘাঁটি লক্ষ্য
- ০২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক