রাখাইনে নিরাপত্তা ফিরলে ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরানোর আশ্বাস মিয়ানমারের


hudhudbd.com
বাংলা চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে তিন লাখের বেশি মানুষকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করার দাবি করেছে দেশটির সরকার। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হলে যাচাই করা এসব রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে মিয়ানমার।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ থেকে পাঠানো ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার তালিকা যাচাইয়ের কাজ চলছে। জুলাইয়ের শেষ নাগাদ ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ জনের পরিচয় যাচাই করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তবে তালিকার ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনের পরিচয় যাচাই করা সম্ভব হয়নি বলে দাবি করেছে মিয়ানমার। পাশাপাশি ৪ হাজার ২৪১ জনকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও করেছে দেশটি।
২০১৭ সালে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের পর প্রাণ বাঁচাতে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এরপর থেকে কক্সবাজারের বিভিন্ন শিবিরে অবস্থান করছে তারা। দীর্ঘদিন ধরে প্রত্যাবাসনের আলোচনা চললেও নিরাপত্তা ও পরিবেশগত নানা শঙ্কায় তা কার্যকরভাবে শুরু হয়নি।
মিয়ানমারের সর্বশেষ বক্তব্যে বলা হয়েছে, রাখাইনের পরিস্থিতি আরও স্থিতিশীল হলে যাচাই করা সাবেক বাসিন্দাদের প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতা করবে তারা।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার