ফেনীতে চাঁদার জন্য দুই ব্যবসায়ীকে কুপিয়েছে শ্রমিকদল নেতা
চাঁদা না দেয়ায় ফেনীতে দুই ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করেছে শ্রমিকদল নেতা। আহতরা ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি আছেন এখন। শনিবার সন্ধ্যায় এ ঘটনায় জড়িতদের নামে থানায় অভিযোগ করা হয়েছে। এরপর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিন দুপুরে জেলার সদর উপজেলার লস্করহাট বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, লস্করহাট বাজারের মাছ ব্যবসায়ী শাহআলম ও তার ভাই ফল ব্যবসায়ী মোহাম্মদ হানিফের কাছে চাঁদা দাবি করে ইউনিয়ন শ্রমিকদল নেতা মোহাম্মদ কিবরিয়া। চাঁদা না দেয়ায় শনিবার দুপুরে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে প্রকাশ্যে কুপিয়ে জখম করে কিবরিয়া ও তার সহযোগীরা। আহতরা স্থানীয় দক্ষিণ লক্ষীপুর গ্রামের নুর করিমের ছেলে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত কিবরিয়া মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মমতাজ মিয়ার ছেলে ও ইউনিয়ন শ্রমিকদলের নেতা। এ ঘটনায় আহত মো. হানিফ বাদি হয়ে কিবরিয়াকে প্রধান আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছে। তার দাবি, কিবরিয়া নিজেকে শ্রমিকদল নেতা দাবি করে দীর্ঘদিন চাঁদা চেয়ে আসছে। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা কিভাবে চাঁদা দিবো? ফেনী মডেল থানা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের অভিযোগের ভিত্তিতে হামলাকারী কিবরিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।
ফেসবুকে বাংলা চ্যানেল
পুলিশকে মাদক ব্যবসায়ীর বাড়ি দেখিয়ে দেওয়ায়, প্রত্যক্ষদর্শীদের ওপর হামলা
- ২০ জুলাই, ২০২৬
- আব্দুস সালাম চকরিয়া
পেকুয়ায় ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে নাগরিক ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
- ০২ নভেম্বর, ২০২৫
- পেকুয়া প্রতিনিধি
রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
- ৩০ জুলাই, ২০২৫
- রাউজান প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যাল ছাত্রদলের ছাত্রী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ২৯ জুলাই, ২০২৫
- চবি প্রতিনিধি
ভুলে এক বিয়ের বরযাত্রীরা খেয়ে গেল অন্য বিয়ের খাবার
- ২৭ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক