চকরিয়ায় এনসিপির সভামঞ্চ ভাঙচুর করলো বিএনপি
কক্সবাজারের চকরিয়ায়এনসিপির সভামঞ্চ
ভাঙচুর করেছে বিএনপির নেতা কর্মীরা।
আজ শনিবার (১৯ জুলাই) বিকেল ৩টায় চকরিয়া পৌর এলাকায় জনতা টাওয়ারের সামনে ট্রাকের উপর স্থাপিত এই সভামঞ্চে এনসিপি আহবায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেয়ার কথা ছিল। কিন্তু তারা সভামঞ্চে পৌঁছানোর আগেই বিএনপির নেতাকর্মীরা বিকেল পৌনে ৪টার দিকে মঞ্চটি ভাঙচুর করে। পরে সমাবেশস্থলটিই প্রায় আড়াইট ঘন্টা নিজেদের দখলে নিয়ে নেয়।
এদিকে কক্সবাজারে জুলাই পদযাত্রা শেষে এনসিপির নেতাকর্মীরা আর চকরিয়ায় যাননি। তারা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনাবাহিনী ও পুলিশ প্রহরায় বান্দরবান চলে যায় তারা। কক্সবাজার শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর একটি বক্তব্যকে ঘিরে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। পাটোয়ারী শহরের পাবলিক লাইব্রেরি মাঠে এনসিপির জনসভা সঞ্চালনা করছিলেন। সঞ্চালনাকালে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে বলেন, ‘শিলং থেকে নাকি একজন গডফাদার এসেছে’!
তার এই বক্তব্যটি দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং বিএনপি নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারই রেশ ধরে চকরিয়ায় এনসিপির নির্ধারিত সভামঞ্চ ভাঙচুর করা হয়।
ফেসবুকে বাংলা চ্যানেল
পুলিশকে মাদক ব্যবসায়ীর বাড়ি দেখিয়ে দেওয়ায়, প্রত্যক্ষদর্শীদের ওপর হামলা
- ২০ জুলাই, ২০২৬
- আব্দুস সালাম চকরিয়া
পেকুয়ায় ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে নাগরিক ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
- ০২ নভেম্বর, ২০২৫
- পেকুয়া প্রতিনিধি
রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
- ৩০ জুলাই, ২০২৫
- রাউজান প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যাল ছাত্রদলের ছাত্রী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ২৯ জুলাই, ২০২৫
- চবি প্রতিনিধি
ভুলে এক বিয়ের বরযাত্রীরা খেয়ে গেল অন্য বিয়ের খাবার
- ২৭ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক