গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ৪
এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগ, যুগলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- দীপ্ত সাহা, রমজান কাজী ও ইমন তালুকদার। নিহত অন্যজনের নাম জানা যায়নি।
ওই সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
সকাল থেকেই উত্তপ্ত ছিল গোপালগঞ্জ। পুলিশ, ইউএনওর গাড়ি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ও নেতাদের গাড়ি বহরে নিষিদ্ধ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এর পর সেখানে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। পরে জারি করা হয়েছে কারফিউ। বর্তমানে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি