টেকনাফে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবা জব্দ
কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে কক্সবাজারের টেকনাফে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও ক্রিস্টাল মেথ জব্দ করা হয়েছে। ২৮মে (বুধবার) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন–অর–রশীদ এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিটে কোস্টগার্ড ও র্যাব মেরিন ড্রাইভ সড়কের পাশে হ্যাচারি সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ডগ স্কোয়াডের সাহায্যে জঙ্গল থেকে একটি বস্তা জব্দ করা হয়। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা, এক কেজি সম্ভাব্য ইয়াবা তৈরির কাঁচামাল (পাউডার) ও এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়। জব্দ করা মাদকদ্রব্য নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি