নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে কক্সবাজার সৈকত হতে ৫ যুবক আটক
এক নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।
২৭ মে মঙ্গলবার কক্সবাজার সমুদ্র সৈকত হতে
ভোরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, আনোয়ার আক্তার নিহাদ (২৪), রাব্বি (২৪), আকিব (২০), জিন মিয়া (১৭) ও আমিনুল হোসেন (১৮)। তাদের বাড়ি কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বলে জানা যায়।ভুক্তভোগীর বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ জানান, মঙ্গলবার ভোররাত ৩টার দিকে লাবণী ও সুগন্ধা পয়েন্টের মধ্যবর্তী এলাকায় সৈকতে স্বামীকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন সানজিদা আক্তার (২০) নামের এক নারী পর্যটক। হঠাৎ ৫ জন যুবক এসে তাদের ঘিরে ধরে এবং নানা অজুহাতে কথা বলা শুরু করে।একপর্যায়ে যুবকদের একজন ওই নারীর শরীরে হাত দেওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার করে ওঠেন। সঙ্গে সঙ্গে বাকিরাও ঘিরে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে।
এ সময় সৈকতে টহলে থাকা ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে এসে ৫ জনকে আটক করে। এছাড়াও সাবিক (১৮) ও ওয়ালিদ (২৫) নামের দুইজন পলাতক রয়েছে। তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি