লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় নুরুল আমিন (৬০) নামে ১ বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১০মে ( শনিবার) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনে চুনতি ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের দারোগা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন একই এলাকার হাদুর পাড়ার মৃত অলি বক্সুর পুত্র। স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুদ রয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নুরুল আমিন প্রতিদিন বিকেলে হাঁটতে বের হন। ঘটনারদিন শাহ জব্বারিয়া সড়কের রেলক্রসিং থেকে রেললাইন দিয়ে দক্ষিণ দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেসের ধাক্কায় তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ বাড়িতে রয়েছে। তাকে দাফনের প্রস্তুতি চলছে। লোহাগাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার লোকমান এ বিষয়ে অবগত হয়েছেন বলে জানান।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি