টইটং উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পেকুয়াস্থ টইটং উচ্চ বিদ্যালয়ের ‘২৫ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ (রবিবার) প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিঠির সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ মাস্টার জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন টইটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেড.এম মোসলেম উদ্দিন ও অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার দলিলুর রহমান।বক্তব্য রাখেন, বটতলী শফিকিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছাবের আহমদ, বনকানন এশায়াতুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আদম জাহান, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিঠির সদস্য নাজিম উদ্দিন ও এম.ইউ.পি আব্দুল হক।
এ ছাড়াও এতে অনেক সম্মানিত শিক্ষক, রাজনীতিবিদ ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন। মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ছাবের আহমদ।
ফেসবুকে বাংলা চ্যানেল
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসির সান্নিধ্যে কিছু স্মরণীয় মুহূর্ত
- ২৪ অক্টোবর, ২০২৬
- মুসলিম আজাদ
একাদশে ভর্তি শুরু আজ, সক্ষমতা না থাকলে কলেজের আসন কমবে
- ০২ সেপ্টেম্বর, ২০২৬
- চট্টগ্রাম নগর প্রতিনিধি
নতুন শিক্ষানীতি নয়, ২০১০ সালের নীতির আলোকে প্রাথমিক শিক্ষায় সংস্কার
- ২৭ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার নেমেছে ৫৯.৪৮ শতাংশে
- ১০ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- ১০ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক