চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার নেমেছে ৫৯.৪৮ শতাংশে
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে। ২০২৬ সালে এ বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ। গত বছর এই হার ছিল ৭২ দশমিক ৭০ শতাংশ।
এবার চট্টগ্রাম বোর্ড থেকে জিপিএ-৫ অর্জন করেছে ৯ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৮৪৩ জন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী।
বোর্ডের তথ্য অনুযায়ী, এবার মোট ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৭ হাজার ৪৫৩ জন। গত বছর পাস করেছিল ১ লাখ ১ হাজার ১৮১ জন।
তিন বিভাগেই কমেছে পাসের হার
ফল বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম বোর্ডে এবার তিন বিভাগেই পাসের হার কমেছে।
বিজ্ঞান বিভাগে এবার পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ। গত বছর এ বিভাগে পাসের হার ছিল ৯২ দশমিক ৫৭ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগে এবার ৬০ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর এই হার ছিল ৭৩ দশমিক ৫৪ শতাংশ।
সবচেয়ে কম পাসের হার মানবিক বিভাগে। এ বিভাগে এবার মাত্র ৩৮ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গত বছর মানবিক বিভাগে পাসের হার ছিল ৫৫ দশমিক ০২ শতাংশ।
ফেসবুকে বাংলা চ্যানেল
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসির সান্নিধ্যে কিছু স্মরণীয় মুহূর্ত
- ২৪ অক্টোবর, ২০২৬
- মুসলিম আজাদ
একাদশে ভর্তি শুরু আজ, সক্ষমতা না থাকলে কলেজের আসন কমবে
- ০২ সেপ্টেম্বর, ২০২৬
- চট্টগ্রাম নগর প্রতিনিধি
নতুন শিক্ষানীতি নয়, ২০১০ সালের নীতির আলোকে প্রাথমিক শিক্ষায় সংস্কার
- ২৭ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- ১০ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
পেকুয়ায় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
- ২৬ জুলাই, ২০২৫
- পেকুয়া প্রতিনিধি