পেকুয়ায় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
পেকুয়ায় মাওলানা নুরুল হোছাইন চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।আজ শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১ টায় পেকুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জয়েকা নুর ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে এবং সাজ কনসাল্টেন্সি লিমিটেডের ব্যবস্থাপনায় ১১৫ জন মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা স্মারক, প্রাইজবন্ড এবং সনদপত্র প্রদান করা হয়। এছাড়া এসএসসি ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত ৫০ জন শিক্ষার্থীদের দেয়া হয় বিশেষ সংবর্ধনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমাজসেবক শাহাদাত হোছাইন ছিদ্দিকী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. কামাল হোসেন, রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম বিএসসি, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, উজানটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উল্লাহ চৌধুরী, পেকুয়া সরকারি মডেল জি.এম.সি. ইনস্টিটিউশনের সাবেক শিক্ষক রুহুল আমিন ও বান্দরবান পিটিআই ইনস্ট্রাক্টর মাহমুদুল হক প্রমূখ।
অনুষ্টানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন শেষে রাজধানীর উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ইদ্রিস।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেমের সভাপতিত্বে ও মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি সাজ্জাদ হোছাইন ছিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, চকরিয়া সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ সালাউদ্দিন, পার্টেক্স গ্রুপের ডিজিএম বাবলা বিশ্বাস, পুবালী ব্যাংক পেকুয়া শাখার ব্যবস্থাপক একরাম উদ্দিন, বহাদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন, পেকুয়া সেন্ট্রাল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুল হক চৌধুরী, পেকুয়া সরকারি মডেল জি.এম.সি. ইনস্টিটিউশনের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসহাব উদ্দিন হৃদয়, এডভোকেট জেড. এম. মিনার উদ্দিন, ফৈয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক নুরুল আমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সামশু উদ্দিন, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম. দিদারুল করিম ও মোছাম্মৎ জয়া খতুন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল হোছাইন স্মৃতি মেধাবৃত্তি পরিক্ষার সদস্য সচিব ও পুর্ব উজানটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সোহরাব চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সাংবাদিক এস.এম. জুবাইর, মো. আরকান, উপকূলীয় আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা এস.এম. শাহাদাত হোসেন শাহেদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।