অনুমোদন পেল ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামের  নতুন এক বিশ্ববিদ্যালয়


hudhudbd.com
বাংলা চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৫

গ্রামীণ ইউনিভার্সিটি

গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে একটি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার।
গতকাল ১৭মার্চ (সোমবার) এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো.আশরাফুল হাসানকে অনুমোদনের চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ ট্রাস্টের অধীনে এই বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে ‘গ্রামীণ ইউনিভার্সিটি ঢাকা’।
এটি নিয়ে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ১১৬-তে
মোট ২২টি শর্তে ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ স্থাপন ও পরিচালনার জন্য সাময়িক অনুমোদন দিয়ে আদেশ জারি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়টিকে দেওয়া শর্তের মধ্যে রয়েছে  সাময়িক অনুমতির মেয়াদ হবে সাত বছর, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়কে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০–এর সব বিধান ও শর্ত মেনে চলতে হবে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে। ন্যূনতম তিনটি অনুষদ এবং এসব অনুষদের অধীন কমপক্ষে ছয়টি বিভাগ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিলে কমপক্ষে দেড় কোটি টাকা যেকোনো তফসিলি ব্যাংকে জমা থাকতে হবে ইত্যাদি।

জানা গেছে, গত জানুয়ারিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস পরিদর্শনে যায়। পরিদর্শন শেষে প্রতিনিধি দল তাদের পর্যবেক্ষণ প্রতিবেদন আকারে শিক্ষা মন্ত্রণালয় পাঠায়। শিক্ষা মন্ত্রণালয় এই প্রতিবেদন যাচাই-বাছাই করে দুই মাস পর অনুমোদন দেয় নতুন এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার