টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবাসহ ১ জন আটক
৮৪ হাজার পিছ ইয়াবাসহ আমিন (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড । স্থানীয় মৃত কাসেম আলীর এই ছেলেকে আজ বুধবার ভোরে কক্সবাজারের টেকনাফ সাবরাং কাটাবুনিয়া ঘাট এলাকা থেকে আটক করা হয় ।
উদ্ধারকৃত এইসব ইয়াবার আনুমানিক মূল্য ৩৫ কোটি ২০ লাখ টাকা হবে বলে জানিয়েছে কোস্টগার্ড।
বুধবার (১৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সাবরাং কাটাবুনিয়া ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানাযায়- গোপন সংবাদের ভিত্তিতে কাটাবুনিয়া ঘাট এলাকায় অভিযানে যায় কোস্টগার্ডের একটি দল। এ সময় ঝাউবনের পাশ দিয়ে ব্যাগসহ এক ব্যক্তিকে হেঁটে আসতে দেখে বাঁশির মাধ্যমে থামার সংকেত দেয়া হয়। কিন্তু লোকটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ব্যাগটি ফেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে ৮৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে । তাকে টেকনাফ থানায় হন্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানাযায়।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি