৩ বছরের শিশুকে ক্ষত বিক্ষত করেছে সৎ মা
শাহীন মনি (৩) নামের এক শিশুকে গরম খুন্তি দিয়ে সারা শরীর ক্ষত বিক্ষত করেছে সৎমা নিগার সুলতানা বৃষ্টি (২৪) চট্টগ্রামস্থ ফটিকছড়ি পৌর সভার উত্তর রাঙ্গামাটিয়া আব্দুর রহমান টেন্ডলের বাড়িতে গত শানিবার রাতে এ ঘটনা ঘটে।
আহত শিশুর বাবা মোঃ করিম বাদী হয়ে রবিবার থানায় মামলা দায়ের করেছেন।
জানাযায়, গত ৪ সেপ্টেম্বর রাতে শিশু শাহীন মনিকে গরম খুন্তি দিয়ে ক্ষত বিক্ষত করে ঘরে যেন কেউ প্রবেশ করতে না পারে সে জন্য তালাবদ্ধ করে দেয়া হয় বাহির থেকে। পরে শিশুটি সন্ধ্যায় ঘর থেকে বের হলে স্থানীয়রা তাকে আহত অবস্থায় দেখে থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সৎ মা নিগার সুলতানা বৃষ্টিকে আটক করে থানায় নিয়ে যান। এদিকে আহত শাহিন মনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এ ব্যাপারে ফটিকছড়ি থানার উপ পরিদর্শন মো. জিয়াউল হক বলেন, তিন বছরের শিশু কন্যাটিকে নির্যাতনের অভিযোগে তার বাবা বাদী হয়ে নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। আসামিকে হাজতে পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি