হাটহাজারীতে সিএনজি ওয়ার্কশপে অস্ত্র তৈরির কারখানা, গ্রেপ্তার ২
চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি অটোরিকশার ওয়ার্কশপের আড়ালে দেশীয় অস্ত্র তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মির্জাপুর এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. জামাল হোসেন ও মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির।
পুলিশ জানায়, সিএনজি অটোরিকশা মেরামতের ওয়ার্কশপটির আড়ালে দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরির কার্যক্রম চালানোর অভিযোগ ছিল। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে অস্ত্র তৈরির সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, অভিযানে দেশীয় পেনগানসহ মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে এসব অস্ত্র কোথায় সরবরাহ করা হতো, কারা এর সঙ্গে জড়িত এবং ওই ওয়ার্কশপে কতদিন ধরে অস্ত্র তৈরির কাজ চলছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পুরো চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি