স্বামী-স্ত্রীর ঝগড়ায় প্রাণ গেল ২ সন্তানের জননীর
চট্টগ্রামের হাটহাজারীতে বিষপানে মর্জিনা আকতার সুবর্ণা (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
২ সন্তানের জননী নিহত মর্জিনা পৌর এলাকার ২ নম্বর সড়ক দক্ষিণ পাহাড় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন বাড়ির মহিউদ্দিনের স্ত্রী। ২২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে নিজঘরে বিষপানে তার মৃত্যু হয়।
জানা যায়, গতকাল রাতে একটি হাঁসের বাচ্চা নিয়ে মর্জিনার সাথে তার স্বামী মহিউদ্দিনের ঝগড়া হয়। পরে মর্জিনা পরিবারের অজান্তে বিষপান করে।
মর্জিনার স্বামী বিষয়টি পরে বুঝতে পেরে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করে।তৎখনাত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী জানান, সন্ধ্যা বেলায় একটি হাঁসের বাচ্চার বিষয় নিয়ে ঘরে আমার সাথে স্ত্রীর ঝগড়া হয়। এতে রাগের মাথায় তাকে দুটি থাপ্পর দিয়েছি। পরে ঘর থেকে বের হয়ে আমি দোকানে চলে যাই । কিছুক্ষণ পরে আমার স্ত্রী মোবাইলে কল দিয়ে বলে সে নাকি বিষ খেয়েছে। সাথে সাথে আমি দ্রুত ঘরে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই মনজুরুল ইসলাম বাবু তার বোনের বিচারের জন্য আইনের আশ্রয় নেবে বলে জানান।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি