সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন
কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তসংলগ্ন নাফ নদীর শূন্যরেখার ওপারে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহত বদিউল আলম (৩২) উখিয়ার পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুমেরছড়া এলাকার সোনা মিয়ার ছেলে।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, স্থানীয়দের তথ্য অনুযায়ী বদিউল আলমসহ আরও দুই-তিনজন বৃহস্পতিবার সকালে নাফ নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে শূন্যরেখার মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হলে বদিউল আলম গুরুতর আহত হন। এতে তার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের ডান পাশেও আঘাত লাগে।
ঘটনার পর সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এর আগে গত ২৮ জুলাই নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল করিম (৪০) নামে আরও এক বাংলাদেশি আহত হন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত এক বছরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং ৩১ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি