চট্টগ্রামস্থ লোহাগাড়ার পদুয়ায় খুরশিদা বেগম (৫০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে । আজ জুমাবার (৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে গোয়ার আলী সিকদার পাড়ায় পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটে বলে জানাযায়।
গৃহবধু খুরশিদা স্থানীয় জাফর আলীর স্ত্রী । ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্বার করে ।
স্থানীয়রা জানায় বৃহস্পতিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। সকালে পরিবারের সদস্যরা যে যার মতো কাজে কর্মে চলে গেলে সকালেই খুরশিদা গলায় গামছা পেছিয়ে আত্মহত্মা করে । পরে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ নিচে নামিয়ে রাখা হয় ।
পুলিশ সূত্র জানায়, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে।