মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই স্যালু মেশিন জব্দ
কক্সবাজারের মাতামুহুরী উপজেলার মরংঘোনা এলাকায় মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি স্যালু মেশিন জব্দ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মরংঘোনা রবি টাওয়ার সংলগ্ন মাতামুহুরী নদীতে এ অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলমের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতের একটি দল।
অভিযান চলাকালে নদী থেকে অনুমোদনহীনভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি স্যালু মেশিন জব্দ করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট বালু উত্তোলনকারীরা ঘটনাস্থলে ছিলেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
প্রশাসন জানিয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহকারী ভূমি কর্মকর্তা মনছুর আলমসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি