ভূজপুরে এক গার্মেন্টস তরুণী গণ ধর্ষণের শিকার
বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে গণ ধর্ষণের শিকার হয়েছে এক গার্মেন্টস তরুণী।
২০সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের পূর্ব সোনাই লাল বাইন্তির পার্শ্বে রাবার বাগানে এ ঘটনা ঘটে।
উক্তগার্মেন্ট কর্মীর গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মোহাম্মদপুরে। ঘটনার দিবাগত রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয় প্রেমিক ও তার তিন বন্ধুকে আসামি করে একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বাকি আসামিরা হলেন- দাঁতমারার নতুনপাড়া গণি সওদাগর বাড়ির মো. আব্দুল হকের পুত্র ও কথিত প্রেমিক আরিফ হোসেন (২৫), একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফরিদ মিয়ার পুত্র মো. জাকির হোসেন (৩৫)পূর্ব সোনাই গ্রামের হুদা মিয়ার পুত্র নুর মিয়া প্রকাশ মনু মিয়া (২৫), ও কড়ই বাগান এলাকার মৃত মনা মিয়ার পুত্র জাকির হোসেন মহিবুল (২২)।
মামলার বিবরণে জানা যায়, বিগত ১০-১২ দিন আগে ২১ বছর বয়সী ওই গার্মেন্টকর্মী হেঁয়াকো এলাকায় তার এক সহকর্মী বান্ধবীর বাড়িতে বেড়াতে গেলে স্থানীয় মো. আরিফ হোসেনের সঙ্গে তার পরিচয় হয়; এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২০সেপ্টেম্বর বিকেলে আরিফ উক্ত তরুণীকে তার মায়ের কাছে নিয়ে যাবে বলে ফুসলিয়ে প্রথমে বান্ধবীর বাসা ও পরে সেখান থেকে মোটরসাইকেলে করে দাঁতমারা পূর্ব সোনাই লাল বাইন্তির পার্শ্বে রাবারবাগানের ভিতরে নিয়ে যায়। সেখানে আরিফসহ তার তিন বন্ধু মিলে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি