ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি শেষ হচ্ছে আজ
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে আজ।এখনও দু’দেশের প্রশাসনের তরফ থেকে মেয়াদ বৃদ্ধির বিষয়ে কোন কিছু জানানো হয়নি।
তবে শিগগিরই বৈঠকে বসার কথা রয়েছে দিল্লি ও ইসলামাবাদের সামরিক অভিযান পরিচালনাকারী মহাপরিচালকদের। কখন- কোথায় এ আলোচনা হবে তা নিশ্চিত করেনি কোনো পক্ষই।
পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতিতে বড় ভূমিকা রেখেছিল যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। যুদ্ধবিরতির পরও দুই দেশের মধ্যে সংলাপ আয়োজনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। গত শনিবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি টেকসই করা এবং সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে যুক্তরাজ্য।
উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ৭ মে পাকিস্তান ভূখণ্ডে অভিযান শুরু করে ভারত। অপারেশন বেনিয়ান-উন-মারসুসের মাধ্যমে পাল্টা জবাব দেয় ইসলামাবাদ। চারদিনের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
ফেসবুকে বাংলা চ্যানেল
প্রধান উপদেষ্টা আসিয়ানে সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন
- ২৭ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
‘আমেরিকা পার্টি’ নামে ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠন
- ০৬ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
ইসরাইলের সঙ্গে ইরান কখনো আপস করবে না: খামেনি
- ১৮ জুন, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
ইরানে ইসরাইলি হামলার পরিণতি ভয়াবহ হতে পারে: কাতার
- ১৭ জুন, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
মসজিদ-মাদরাসাসহ ৩৫০টির বেশি ধর্মীয় প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিয়েছে ভারত
- ১৫ মে, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক