বান্দরবানে কিশোরীর আত্মহত্যা
বান্দরবানের নাইক্ষৎছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের মংলা ওয়াইন মার্মা’র মেয়ে নাইএছা মার্মা (১৫) নামের এক উপজাতি কিশোরী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দৈয়ার বাপের মার্মা পাড়ায় দুর্ঘটনাটি সংগঠিত হয় । কিশোরীটি বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজের দশম শ্রেণীর ছাত্রী ।
নাইএছা মার্মার মাতা উখেনু মার্মা জানান, তিনি নিজেদের ধান ক্ষেত দেখার জন্য সকাল ৮ টায় বাড়ি থেকে বের হন । কাজ শেষে বাড়িতে ফিরে মেয়েকে ঘরের চালের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান । প্রতিবেশীদের সহায়তায় মেয়েকে নামানো হলে দেখা যায় ততক্ষণে তার মৃত্যু হয় ।
স্থানীয় উপজাতীয় নেতা নিউলামং মার্মা বলেন, মেয়েটি তার মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে । কারণ বাড়ির কাজ কর্মের জন্য তার মা তাকে বকা দিয়েছিল । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) এনামুল হক ভূঁইয়া ।
ফেসবুকে বাংলা চ্যানেল
পুলিশকে মাদক ব্যবসায়ীর বাড়ি দেখিয়ে দেওয়ায়, প্রত্যক্ষদর্শীদের ওপর হামলা
- ২০ জুলাই, ২০২৬
- আব্দুস সালাম চকরিয়া
পেকুয়ায় ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে নাগরিক ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
- ০২ নভেম্বর, ২০২৫
- পেকুয়া প্রতিনিধি
রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
- ৩০ জুলাই, ২০২৫
- রাউজান প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যাল ছাত্রদলের ছাত্রী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ২৯ জুলাই, ২০২৫
- চবি প্রতিনিধি
ভুলে এক বিয়ের বরযাত্রীরা খেয়ে গেল অন্য বিয়ের খাবার
- ২৭ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক