বটতলী শফিকিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন


hudhudbd.com
রাকিব পেকুয়া
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৫

বটতলী শফিকিয়া মাদ্রাসা

পেকুয়াস্থ টইটং বটতলী শফিকিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ’র ২৫-২৬ সেশনের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল পরিষদের সভাপতি মাওলানা আনসার উল্লাহ’র সভাপতিত্বে ২৮ মার্চ (জুমাবার) অনুষ্ঠিত হয়।

বটতলী শফিকিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ

পরিষদের প্রাক্তন সেক্রেটারি হেফাজ উদ্দিনের সঞ্চালনায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বটতলী শফিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাবের আহমদ। বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন মাস্টার  জয়নাল আবেদীন ও মাস্টার আবু তাহের। বক্তব্য রাখেন মোহাম্মদ নাজের, মাওলানা ওসমান গনি, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উপদেষ্টা এ.এস.আই আব্দুল খালেক, সাধারন সম্পাদক নছরুল্লাহ, ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ আরমান। স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সহ-সভাপতি আকতার হোসাইন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাবের আহমদ।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার