প্রেমিকের সাথে অভিমান করে রাউজানে তরুণীর আত্মহত্যা
রাউজানে সিলিং ফ্যানের সাথে ঝুলে গলায় ওরনা পেছিয়ে আত্মহত্যা করেছে লিজা আকতার নামে ১৮ বছর বয়সী এক তরুণী। ৫ জুন (বৃহস্পতিবার) বিকালে রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ড হেদায়েত আলী মুন্সির বাড়িস্থ নিজ বসতঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুরে জানালা দিয়ে ঝুলতে দেখে দরজা ভেঙে লাশ নিচে নামান নিলোফা নামে এক নারী। আত্মহত্যার পূর্বে লিজা আকতার ম্যাসেঞ্জারে তার প্রেমিককে আত্মহত্যার প্রস্তুতির ছবি ও ভালো থেক লিখে পাঠায় বলে জানা গেছে।
লিজা ওই এলাকার মৃত ফারুকের মেয়ে। গত ৫-৬ মাস আগে বাবা মারা যান, তার অনেক আগেই মা হারান লিজা। চার বোনের মধ্যে লিজা দ্বিতীয়। লিজার সঙ্গে রাউজান পৌরসভার ছিটিয়া পাড়া এলাকার আবসারের ছেলে সাহেদের প্রেমের সম্পর্ক ছিল।
লিজাকে বিয়ে করার প্রলোভন দেখালেও গড়িমসি করায় তার প্রেমিকের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ লিজার বোন তাসফিয়ার। জানা যায়,একটি বিয়ের অনুষ্ঠানে সাহেদের সাথে লিজার পরিচয় হয়৷ এরপর মোবাইল নম্বর আদান-প্রদান, তারপর গড়ে উঠে প্রেমের সম্পর্ক। এরমধ্যে বিয়ের প্রলোভন দেখালেও গড়িমসি করায় মাঝে মধ্যে দুজনের বাকবিতন্ডা হতো। সর্বশেষ বুধবার রাতে দুজনের বাকবিতন্ডার এক পর্যায়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে লিজা। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন,‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রেম ঘটিত কারণে আত্মহত্যা বলা হলেও তদন্ত ছাড়া বলা যাচ্ছে না আসল বিষয়।
ফেসবুকে বাংলা চ্যানেল
পুলিশকে মাদক ব্যবসায়ীর বাড়ি দেখিয়ে দেওয়ায়, প্রত্যক্ষদর্শীদের ওপর হামলা
- ২০ জুলাই, ২০২৬
- আব্দুস সালাম চকরিয়া
পেকুয়ায় ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে নাগরিক ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
- ০২ নভেম্বর, ২০২৫
- পেকুয়া প্রতিনিধি
রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
- ৩০ জুলাই, ২০২৫
- রাউজান প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যাল ছাত্রদলের ছাত্রী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ২৯ জুলাই, ২০২৫
- চবি প্রতিনিধি
ভুলে এক বিয়ের বরযাত্রীরা খেয়ে গেল অন্য বিয়ের খাবার
- ২৭ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক