পেকুয়ায় সম্পত্তির ভাগ বাটোয়ারার দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
সম্পত্তির ভাগ বাটোয়ারার দ্বন্দ্বের জেরে কক্সবাজারের পেকুয়ায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।
২৪ মে (শনিবার) দিবাগত রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ষাট ধনিয়াপাড়া পেকুয়া চর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ মামুন (৫৪) এর লাশ উদ্ধার করে পেকুয়া থানা পুলিশ।
নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুহাম্মদ মামুন উজানটিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ষাট ধনিয়াপাড়া এলাকার আমির হামজা ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন কয়েক বছর আগে।
জানা গেছে ২৪ মে সকাল ১০ টার দিকে আপন ২ ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য মমতাজ উদ্দিন ও মোজাম্মেল হকের মধ্যে সম্পত্তি ভাগবাটোয়ারা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে মামুনকে উপর্যুপরি কিল-ঘুষি ও লাথি মারা হয়। এতে মামুন আহত হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে ভিকটিমের স্ত্রী খবর পেয়ে বান্দরবান থেকে পেকুয়ায় স্বামীর বাড়িতে এসে অসুস্থ স্বামীকে পেকুয়ায় একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ভিকটিমের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশের এসআই সুনয়ন বড়ুয়ার নেতৃত্বে রাত ১ টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পেকুয়ায় নিয়ে আসা হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, উজানটিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ষাট ধনিয়াপাড়া এলাকা থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ২ ভাইয়ের মধ্যে সম্পত্তির বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটে। মৃত্যুর কারণ নিশ্চিতে ব্যাপক তদন্ত চলমান আছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
ফেসবুকে বাংলা চ্যানেল
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: প্রেমিকা ও চার ভাইসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
- ০১ অক্টোবর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসানকে অপহরণের পর হত্যা, মহাসড়কের পাশে মরদেহ
- ২৮ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি