পেকুয়ায় মায়ের সামনে বন্ধুর ছোরাতে বন্ধু খুন
কক্সবাজারের পেকুয়ায় এহসানুল করিম (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে খুন করেছে তারই বন্ধু জুনাইদ। ছেলেকে উদ্ধার করতে গেলে এ সময় মা রেহেনা আক্তারকে (৩৮) করা হয় গুরুতর আহত । ৩ মে শনিবার রাত আনুমানিক ৮টার দিকে, উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়া বেড়িবাঁধের ওপর এ ঘটনা ঘটে। নিহত এহসানুল করিম একই ইউনিয়নের মাঝির পাড়ার মরহুম জাকের উল্লাহর ছেলে।
জানাগেছে, এহসান ও তাঁর মা রেহেনা আক্তার রাজাখালী – নোয়াখালী ব্রিজ সংলগ্ন স্টেশন থেকে বাঁশ নিয়ে অটোরিকশা করে বাড়িতে যাচ্ছিল। এসময় টেকঘোনা পাড়ার বেড়িবাঁধের ওপর আমির হোসেনের বাড়ি সংলগ্ন স্থানে পৌঁছলে ঐ এলাকার মুহাম্মদ জুনাইদ গাড়িটির গতিরোধ করে। এসময় টাকা চুরির একটি বিষয়কে কেন্দ্র করে এহসান ও জুনাইদের মধ্যে শুরুহয় বাকবিতন্ডা। এক পর্যায়ে জুনাইদ সাথেথাকা ধারালো ছোরা দিয়ে এহসানের বুকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এহসানের মা ছেলেকে বাঁচাতে গেলে তাকেও ছুরিকাঘাতে গুরুতর আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এহসানকে মৃত ঘোষণা করে।
জুনাইদ ও এহসান একে অপরের বন্ধু বলে জানা যায়। উক্ত ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এব্যাপারে পেকুয়া থানার ওসি (তদন্ত) দূর্জয় বিশ্বাস জানান, হত্যাকারীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি