ডিবির অভিযানে চট্টগ্রামে ৩১টি স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ১
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন পলিটেকনিক্যাল আগার মোড় এলাকায় অভিযান চালিয়ে চোরাই স্মার্টফোন চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিভিন্ন ব্র্যান্ডের ৩১টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে।
১৪ জুন শনিবার ভোর পৌনে ২টার দিকে ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম–১ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম কে এম মেহেদী হাসান (৩৫)। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার দিগনগর এলাকায় বলে জানা গেছে।
ডিবি জানায়, উদ্ধার হওয়া ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা। ফোনগুলো
স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, এমআই, হুয়াওয়ে, টেকনো, ম্যাক্সিমাস, ভেনাস, সিম্ফনি, গুগল ও বেনকো ব্র্যান্ডের। আটক মেহেদী দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় খুলশী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি