জুতা হারানোকে কেন্দ্র করে সংঘর্ষ, মাতামুহুরীতে যুবকের মৃত্যু
কক্সবাজারের মাতামুহূরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানো ও চুরির অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন। গত ১৫ আগস্ট রাতে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত মেহেদী হাসান সাকিব বদরখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতডালিয়া পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট লবণ মাঠে কাজ করার সময় জুতা হারানোকে কেন্দ্র করে সাকিবের ভাইয়ের সঙ্গে কয়েকজনের বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় তাকে মারধরের অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে আবারও হামলার ঘটনা ঘটে। বিরোধের সামাজিকভাবে মীমাংসার জন্য স্থানীয়ভাবে সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হয়নি বলে দাবি স্থানীয়দের।
এরই ধারাবাহিকতায় গত ১৫ আগস্ট সকালে কাইফু ও ইমনের নেতৃত্বে একদল লোক সাকিবের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। এ সময় সাকিবসহ আরও দুজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রামে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিনের আশ্রয়-প্রশ্রয়ে কাইফু ও ইমনসহ একটি পক্ষ এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপকর্ম চালিয়ে আসছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
নিহতের পরিবার ও স্থানীয় সচেতন মহল এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি