চলন্ত ট্রেনে লাফ দিয়ে লোহাগাড়ায় প্রবাসীর আত্নহত্যা
পারিবারিক অশান্তির জেরে চট্টগ্রাম কক্সবাজার রেললাইনের লোহাগাড়া এলাকায় চলন্ত ট্রেনে লাফ দিয়ে বাদশা মিঞা (৫৫) নামের এক প্রবাসী আত্নহত্যা করেছে।
১৯ মে (সোমবার) দুপুর ২ টার দিকে উপজেলার আধুনগর স্টেশনের পাশে রশিদার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মজিদার পাড়া এলাকার মৃত রজিউল্লাহর পুত্র বলে জানা গেছে। লোহাগাড়া রেলওয়ে স্টেশন মাস্টার দিদার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি প্রবাস থেকে ফিরেছেন। কিছুদিন যাবৎ পরিবারে অশান্তি চলছিল। এই অশান্তি থেকেই মূলত এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,বাদশা মিঞা হঠাৎ দৌড়ে এসে চলন্ত ট্রেনের সামনে লাফ দেয়। সাথে সাথে শরীর কেটে দুই টুকরো হয়ে একটি অংশ ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে গিয়ে পড়ে। এ বিষয়ে লোহাগাড়া স্টেশন মাষ্টার দিদার হোসেন জানান, লোকটি ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি কক্সবাজার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এসে লাশ উদ্ধার করেছেন; এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানায়।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি