চবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
দেলোয়ার হোসেন নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চবি’র কেন্দ্রীয় খেলার মাঠের পাশে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে প্রক্টিরিয়ান বডি।
নৃবিজ্ঞান বিভাগ ২য় বর্ষের এ শিক্ষার্থীকে চবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জানাযায়, প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় কাংখিত ফলাফল করতে না পারায় উক্ত শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হোসাইন ভূঁইয়া জানান, এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের পেছন থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রক্টরিয়াল বডি। তার হাতে জখমের চিহ্ন দেখা যায়। তাকে উদ্ধার করে চবি মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ধারণা করছি, সিজিপিএ আশানুরূপ না হওয়ায় হতাশা থেকে আত্মহত্যার চেষ্টা করেছে সে। তার জ্ঞান ফিরেছে বর্তমানে সে সুস্থ আছে।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি