ঘুষ নেওয়ার অভিযোগে বাঁশখালীতে এসআই প্রত্যাহার


hudhudbd.com
বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালীতে এক খামারির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন কবির মৃধাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সুমন কবির মৃধা বাঁশখালীর কালীপুর রামদাস হাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তিনি একটি চুরি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৭ জুলাই দিবাগত রাতে বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুর এলাকায় নুরুল আলমের মালিকানাধীন ‘জামশেদ এক্সপ্রেস ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মে’ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নুরুল আলম বাদী হয়ে গত ২৬ জুলাই বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। পরে মামলাটির তদন্তভার দেওয়া হয় এসআই সুমন কবির মৃধাকে।
মামলার বাদী নুরুল আলমের অভিযোগ, তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা বলে তদন্ত কর্মকর্তা তার কাছে ঘুষ দাবি করেন। একপর্যায়ে তার কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে এসআই সুমন কবির মৃধার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। পুলিশ সুপারের নির্দেশে তাকে বাঁশখালী থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান বলেন, এসআই সুমন কবির মৃধাকে শুক্রবার পুলিশ লাইনে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে পরবর্তী সময়ে তদন্ত বা অনুসন্ধান করা হবে।
তিনি আরও বলেন, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার