কক্সবাজারে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা


hudhudbd.com
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার লারপাড়া, বাস টার্মিনাল ও কলাতলী এলাকায় অভিযান চালানো হয়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে লারপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার অভিযোগে ‘মায়ের দোয়া ফুচকা কারখানা’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, কলাতলী এলাকায় নিত্যপ্রয়োজনীয় খোলা পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ‘ইউনুস স্টোর’কে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং পণ্যের সঠিক মূল্য সম্পর্কে ভোক্তাদের অবহিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার