ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলায় যুক্তিতর্ক শেষ, রায় যেকোনো দিন
জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের যুক্তিতর্ক শেষ হয়েছে। এখন যেকোনো দিন এ মামলার রায় ঘোষণা করতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
সোমবার (১৭ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি এবং পাল্টা যুক্তি উপস্থাপন শেষ হয়।
রাষ্ট্রপক্ষের দাবি, জুলাই আন্দোলন দমনে রাষ্ট্রীয় পর্যায়ে পরিকল্পনা ও ষড়যন্ত্র করা হয়েছিল। আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানোর নির্দেশসহ বিভিন্ন অভিযোগের পক্ষে অডিও-ভিডিও ও অন্যান্য তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে বলে জানান প্রসিকিউটররা।
অন্যদিকে আসামিপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে সাত আসামির খালাস দাবি করেছে। ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও মোহাম্মদ আলী আরাফাতের পক্ষে আইনজীবী এম হাসান ইমাম যুক্তি দেন, তাদের মক্কেলরা কোনো কমান্ডিং অবস্থানে ছিলেন না এবং হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়ার সঙ্গে তারা জড়িত নন।
ছাত্রলীগ ও যুবলীগের চার নেতার পক্ষে আইনজীবী ইশরাত জাহানও অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই বলে দাবি করেন। তার ভাষ্য, আন্দোলন দমনে তার মক্কেলদের সরাসরি নেতৃত্ব বা সহিংস কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ প্রসিকিউশন দেখাতে পারেনি।
পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী গাজী এমএইচ তামিম পাল্টা যুক্তি উপস্থাপন করেন। তিনি ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ’-এর আইনি ব্যাখ্যা তুলে ধরে আসামিদের দায় নির্ধারণের পক্ষে যুক্তি দেন।
এর আগে ১২ আগস্ট রাষ্ট্রপক্ষ সাত আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। প্রসিকিউশনের দাবি, মামলায় আনা চারটি অভিযোগই তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং জুলাই-আগস্টের আন্দোলনে হত্যা ও আহত করার ঘটনায় আসামিদের দায় রয়েছে।
মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন—আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। সাত আসামিই বর্তমানে পলাতক।
গত ২ আগস্ট মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষ্য দিয়েছেন। চলতি বছরের ২২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।
এখন সব পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ায় বহুল আলোচিত এ মামলার রায়ের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি