ইসরাইলের সঙ্গে ইরান কখনো আপস করবে না: খামেনি
ইরান কখনোই জায়নবাদী ইসরাইলের সঙ্গে আপস করবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একাধিক পোস্টে তিনি এই বার্তা দেন বলে বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে।
এক পোস্টে খামেনি লেখেন, ‘আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না।’ আরেকটিতে তিনি ঘোষণা করেন, ‘যুদ্ধ শুরু হলো।’ তাঁর এসব মন্তব্য ফারসি, ইংরেজি ও আরবি ভাষাসহ বিভিন্ন ভাষায় পরিচালিত এক্স অ্যাকাউন্টগুলোতে প্রকাশ করা হয়েছে।
এই বক্তব্যগুলো এমন এক সময় প্রকাশিত হলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যার ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমরা জানি তিনি কোথায় আছেন, কিন্তু এই মুহূর্তে তাঁকে হত্যা করবো না।’
বিশ্লেষকদের মতে, ইরান-ইসরাইল বিরোধের মধ্যে এই মন্তব্য পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলবে। ইতোমধ্যে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে, গোটা মধ্যপ্রাচ্যে যার প্রভাব পড়ছে।
ফেসবুকে বাংলা চ্যানেল
হরমুজে মার্কিন চালকবিহীন ডুবোযান আটক, ইরানের দাবি
- ০৯ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
যুদ্ধের মাঝেই ইরানের ভেতরে একাধিক নিরাপত্তা ফ্রন্ট, বাড়ছে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
কিয়েভে ইউক্রেনের দুই গোয়েন্দা সংস্থার সংঘর্ষ, গুলিতে আহত ৩
- ০৪ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
মার্কিন হামলার জবাব দিল ইরান, বড় সংঘাতের প্রস্তুতির ইঙ্গিত
- ০২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ইরানে ফের মার্কিন হামলা, শিশুসহ নিহত; পাল্টা হামলায় মার্কিন ঘাঁটি লক্ষ্য
- ০২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক