আসামি গ্রেপ্তারে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বোয়ালখালীতে আহত ৫
চট্টগ্রামের বোয়ালখালীতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে আসামিপক্ষের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য, মামলার বাদীসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় এক গ্রাম পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। পরে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মূল আসামিকেও গ্রেপ্তার করা হয়।
রোববার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার চরণদ্বীপ মসজিদ ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর করলডেঙ্গা শিকদার বাড়ি এলাকার মোহাম্মদ মহিউদ্দিনের বিরুদ্ধে আবদুল মান্নান নামে এক ব্যক্তি আদালতে সিআর মামলা করেন। ওই মামলায় আদালত মহিউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরোয়ানা কার্যকর করতে রোববার রাতে মামলার বাদী আবদুল মান্নানকে সঙ্গে নিয়ে মহিউদ্দিনকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। এ সময় আসামিপক্ষের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে মহিউদ্দিন পুলিশ সদস্যদের কামড় ও আঁচড় দেন এবং পুলিশের হাতকড়াসহ পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে তাকে আবারও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি মহিউদ্দিনকে গ্রেপ্তারের সময় সে পুলিশ সদস্যদের ওপর চড়াও হয়ে কামড় ও আঁচড় দেয়। ধস্তাধস্তির একপর্যায়ে হাতকড়াসহ পালিয়ে গেলেও পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনায় আহত তিন পুলিশ সদস্য হলেন—এসআই আবদুল হালিম (৪৮), এএসআই মাসুম বিল্লাহ (৩৫) ও কনস্টেবল হাসানুজ্জামান (৩২)। এছাড়া মামলার বাদী আবদুল মান্নান (৫৫) ও মোক্তার হোসেন (৪০) আহত হয়েছেন। আহতরা রাত সাড়ে ১২টার দিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেন। বিষয়টি নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক ডা. কৌশিক দাশ।
এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্য জেবল হোসাইনকে (২৩) আটক করা হয়েছে। পুলিশ জানায়, জেবল হোসাইন মূল মামলার আসামি নন। তবে তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মহিউদ্দিনের আত্মীয়।
ওসি মোজাফফর হোসেন জানান, পুলিশের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে জেবল হোসাইনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি