আফগানিস্তানে ইফতারের সময় বোমা হামলায় ৩০ জন নিহত
আফগানিস্তানে শক্তিশালী গাড়িবোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন । শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় পূর্বাঞ্চলীয় লগার প্রদেশে, সাবেক প্রাদেশিক পরিষদ’র প্রধানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে । এতে আরো অন্তত ৯২ জন আহত হয়েছেন। বিস্ফোরকবোঝাই একটি ট্রাকে এই হতাহতের ঘটনা ঘটে বলে বিবিসির খবরে প্রকাশ ।
প্রাদেশিক পরিষদের প্রধান দিদার লাওয়াংয়ের বাড়ির কাছে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। হতাহতদের মধ্যে অনেক স্কুল শিক্ষার্থীও রয়েছে বলে জানান লগার প্রাদেশি পরিষদের প্রধান হাসিবুল্লাহ স্তানেকজাই । তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো পরিষ্কার নয়।
তিনি আরো বলেন, ওই বাড়িটি বর্তমানে একটি গেস্ট হাউজ হিসেবে ব্যবহৃত হচ্ছে । শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিস্ফোরণ ঘটে। সেসময় বহু রোজাদার মুসলমান ইফতারির জন্য সেখানে জাড়ো হয়েছিলেন। ভবনটিতে বহুসংখ্যক বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থী অবস্থান করছিল বলে জানাযায়।
ফেসবুকে বাংলা চ্যানেল
হরমুজে মার্কিন চালকবিহীন ডুবোযান আটক, ইরানের দাবি
- ০৯ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
যুদ্ধের মাঝেই ইরানের ভেতরে একাধিক নিরাপত্তা ফ্রন্ট, বাড়ছে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
কিয়েভে ইউক্রেনের দুই গোয়েন্দা সংস্থার সংঘর্ষ, গুলিতে আহত ৩
- ০৪ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
মার্কিন হামলার জবাব দিল ইরান, বড় সংঘাতের প্রস্তুতির ইঙ্গিত
- ০২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ইরানে ফের মার্কিন হামলা, শিশুসহ নিহত; পাল্টা হামলায় মার্কিন ঘাঁটি লক্ষ্য
- ০২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক