আজ গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষা স্থগিত
গোপালগঞ্জে আজ (বৃহস্পতিবারের) এইচএসসি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে দেশের অন্য জেলায় পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডর আওতাধীন গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ১৭ জুলাই সকালে অনুষ্ঠেয় এইচএসসির ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষা স্থগিত করা হলো।
গোপালগঞ্জে স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
ফেসবুকে বাংলা চ্যানেল
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসির সান্নিধ্যে কিছু স্মরণীয় মুহূর্ত
- ২৪ অক্টোবর, ২০২৬
- মুসলিম আজাদ
একাদশে ভর্তি শুরু আজ, সক্ষমতা না থাকলে কলেজের আসন কমবে
- ০২ সেপ্টেম্বর, ২০২৬
- চট্টগ্রাম নগর প্রতিনিধি
নতুন শিক্ষানীতি নয়, ২০১০ সালের নীতির আলোকে প্রাথমিক শিক্ষায় সংস্কার
- ২৭ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার নেমেছে ৫৯.৪৮ শতাংশে
- ১০ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- ১০ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক