আগস্ট মাস থেকে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার
দেশের ৫৫ লাখ দরিদ্র ও নিম্ন-আয়ের পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল দেয়া হবে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আগস্ট মাস থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে ছয় মাসব্যাপী। মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে
উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আগামী আগস্ট মাস থেকে ফের চালু হচ্ছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি। এতে দেশের ৫৫ লাখ পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে ছয় মাস ধরে। প্রতিটি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এই চার মাস চাল বিতরণ করা হবে। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে কর্মসূচি স্থগিত থাকবে। পরবর্তীতে আবার ফেব্রুয়ারি ও মার্চে চাল বিতরণ করা হবে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বন্যার প্রভাব মোকাবিলায় আগাম প্রস্তুতি নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে সরকারিভাবে ৪ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। পাশাপাশি বেসরকারি খাতে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ফেসবুকে বাংলা চ্যানেল
প্রথম দিনেই ১৮ হাজার আবেদন, ১,৩০০ কোটি টাকা ফেরত চান আমানতকারীরা
- ০২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
সম্মিলিত ইসলামী ব্যাংকে বিদেশি বিনিয়োগ আনতে তৎপর সরকার
- ০১ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- ৩১ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চীনা প্রতিষ্ঠানে ঢাবির ৪৩০ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ
- ১৮ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
জ্বালানি সংকট কাটাতে লাগতে পারে দুই বছর: অর্থমন্ত্রী
- ১৭ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক