অভিনব পন্থায় মীরসরাইয়ে জেলেদের মাছ চুরি
অভিনব পন্থায় মীরসরাইয়ে পুকুর থেকে মাছ চুরির ঘটনা ঘটেছে। চট্টগ্রামস্থ মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী হাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার পশ্চিম মায়ানী গ্রামের আব্দুর জব্বার নিজের পুকুরে মাছ চাষ করছিলেন। ২৪ জুলাই (বৃহস্পতিবার) সকালে জেলেদের দিয়ে পুকুরে জাল দেয়ার পর জেলেরা অল্প মাছ পেয়েছে বলে বুঝিয়ে দেয়। কিন্তু পরে দেখা যায় জেলেরা বিশেষ কায়দায় আরেকটি জাল পুকুরের পানিতে রেখে দেয়। জাল ধোয়ার নাম করে সেই জালের ভেতরে প্রায় ৪০-৫০ কেজি মাছ ঢুকিয়ে নেয়,যা এলাকাবাসী তাছে ধরা পড়ে। এ সময় জেলেদের কয়েকজন পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, তারা জালের ভেতর বিশেষ জাল দিয়ে কাতলা, রুই, তেলাপিয়া, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির প্রায় ৪০–৫০ কেজি মাছ নিয়ে যাচ্ছিল চুরি করে।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি