অপহৃত ৩ বাংলাদেশীকে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার
রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত তিন বাংলাদেশীকে উদ্ধার করেছে র্যাব । ২৬ সেপ্টেম্বর দুপুরে টেকনাফের গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
৩ বাংলাদেশীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ।উদ্ধার হওয়া তিন জন হলেন, নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা আজিজুল ইসলাম ((২৪), নারায়নগঞ্জের আড়াইহাজার এলাকার আল আমিন (২৭) ও বি-বাড়িয়ার সরাইল এলাকার মোঃ মুক্তার হোসেন মৃধা (২৭)।
র্যাব জানায়, নির্মাণ কাজ দেওয়ার কথা বলে গত ২৪ সেপ্টেম্বর ৩ বাংলাদেশীকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে ব্যর্থ হলে মেরে ফেলারও হুমকি দেয়। অপহৃত আজিজুল ইসলামের ভাই হাসান মো. সায়েম বিষয়টি র্যাবকে অবহিত করেন ।
তাদের উদ্ধারে শনিবার দুপুরে নয়াপাড়া রোহিঙ্গা সংলগ্ন পাহাড়ের পাদদেশে অভিযান চালায় র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় রোহিঙ্গা সন্ত্রাসীরা।
পরে ৩ জনকে। উদ্ধার করে র্যাব।র্যাব -১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এ ব্যাপারে ভিকটিম আজিজুল ইসলামের বড় ভাই বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেছেন। অপহরণকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে
ফেসবুকে বাংলা চ্যানেল
পুলিশকে মাদক ব্যবসায়ীর বাড়ি দেখিয়ে দেওয়ায়, প্রত্যক্ষদর্শীদের ওপর হামলা
- ২০ জুলাই, ২০২৬
- আব্দুস সালাম চকরিয়া
পেকুয়ায় ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে নাগরিক ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
- ০২ নভেম্বর, ২০২৫
- পেকুয়া প্রতিনিধি
রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
- ৩০ জুলাই, ২০২৫
- রাউজান প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যাল ছাত্রদলের ছাত্রী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ২৯ জুলাই, ২০২৫
- চবি প্রতিনিধি
ভুলে এক বিয়ের বরযাত্রীরা খেয়ে গেল অন্য বিয়ের খাবার
- ২৭ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক