২৮ নভেম্বর ১ হাজার ৭ ইউনিয়ন পরিষদে ভোট
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ ধাপে ভোট হবেদেশের এক হাজার ৭টি ইউপিতে । একই দিনে ১০ পৌরসভায়ও ভোট অনুষ্ঠিত হবে।
আজ ১৪ অক্টোবর নির্বাচন কমিশনের কমিশন বৈঠক শেষে সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১১ নভেম্বর, এবং ভোট গ্রহণ ২৮ নভেম্বর।
ইসি সচিব আরো জানান, ১ হাজার ৭টি ইউপির মধ্যে ৩১টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে ।এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না বলে মনে করি।
নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি ডিজি এ কে এম হুমায়ুন কবীর, যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান ও জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামানপ্রমূখ।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
দেশের স্বার্থবিরোধী কি না, যাচাই হচ্ছে ১০১ সমঝোতা স্মারক
- ১১ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
উন্নয়নের দৌড়ে এগোলেও সাক্ষরতায় গতি কম, দুই বছর ধরে একই হারে বাংলাদেশ
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক