স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানিতে পৌঁছেছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানিতে পৌঁছেছেন ।
৯ অক্টোবর স্থানীয় সময় দুপুর দেড়টায় রাষ্ট্রপতিকে বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইট বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরে অবতরণ করে।
জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া এসময় বিমানবন্দরে রাষ্ট্রপতি ও তার সহধর্মিনী রাশিদা খানমকে স্বাগত জানান।
স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য ১২ দিনের জার্মানি ও যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে ৯ অক্টোবর ভোর ৪টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন রাষ্ট্রপতি । জার্মানির চ্যারিটি ইউনিভার্সিটি হসপিটালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের আই হসপিটালে চোখের চিকিৎসা করানোর কথা রয়েছে।
কাতার এয়ার ওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট (কিউওয়াই-৬৩৯) রাষ্ট্রপতিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বলে জানান, রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সি জালাল উদ্দিন ।
রাষ্ট্রপতিকে বিমানবন্দরে বিদায় জানান- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন এবং বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচারি, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত অচিম ট্রস্টার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানরা, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, পুলিশ মহাপরিদর্শক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ ।
৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন সময় থেকেই তিনি লন্ডন এবং জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।
তিনি ২২ অক্টোবর লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
দেশের স্বার্থবিরোধী কি না, যাচাই হচ্ছে ১০১ সমঝোতা স্মারক
- ১১ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
উন্নয়নের দৌড়ে এগোলেও সাক্ষরতায় গতি কম, দুই বছর ধরে একই হারে বাংলাদেশ
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক