সাতক্ষীরায় হাঁটুপানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছে পানিবন্দি মানুষ
আজ ৬ সেপ্টেম্বর দুপুরে পানি কমিটির উদ্যোগে বেড়াডাঙ্গি এলাকায় হাঁটুপানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছে পানিবন্দি মানুষ। সাতক্ষীরায় সদর উপজেলার বেতনা ও মরিচ্চাপ অববাহিকার জলাবদ্ধতা নিরসনে টিআরএম বাস্তবায়ন এবং দ্রুত মানবিক সহায়তার দাবিতে এ মানববন্ধনের আযোজন করে এলাকাবাসী।পরে বেড়াডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করারহয় এক সংবাদ সম্মেলনের ।
বিগত ৩ মাস ধরে বেতনা ও মরিচ্চাপ অববাহিকার ৪৭টি গ্রামের ৮ হাজার পরিবারের প্রায় ৫০ হাজার মানুষ ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়ে আছে।
সাতক্ষীরার বেসরকারি সংস্থা উত্তরণ পরিচালিত পানি কমিটির সদর উপজেলার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বেতনা তীরের বিস্তীর্ণ জলাবদ্ধ জমিতে দাঁড়িয়ে ভুক্তভোগীরা জানায়, প্রায় তিন দশক ধরে এই অঞ্চলের ২০ লাখ মানুষ একই সমস্যায় ভুগছেন।

তারা পানিতে ডুবছে। তাদের ফসল নষ্ট হয়ে গেছে। বাড়িঘর ধসে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। সুপেয় পানির অভাবে চর্মরোগসহ নানা ধরনের অসুখে আক্রান্ত হচ্ছে। এসব দুরবস্থা থেকে তাদের রক্ষা করার জোর দাবি জানান বক্তারা।
এতে সাতক্ষীরার বেসরকারি সংস্থা উত্তরণ পরিচালিত পানি কমিটির সদর উপজেলার সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, মনিরামপুরের অ্যাডভোকেট কামরুজ্জামান, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, কুলোটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শেখর চন্দ্র, পায়রা ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ, বীর মুক্তিযোদ্ধা মঈনুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মীর জাকির হোসেন, পাইকগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক মৌলঙ্গি, সেলিম আক্তার স্বপন,ও অধ্যক্ষ আশেক ই এলাহী প্রমুখ বক্তব্য রাখেন।।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে ভারচ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। পরে বেড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠেএক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ফেসবুকে বাংলা চ্যানেল
জাতির উদ্দেশ্যে আজ প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন
- ০৫ আগস্ট, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
জামায়াত আমীরের হৃদযন্ত্রে অস্ত্রোপচার চলছে
- ০২ আগস্ট, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
নির্বাচনে জনসভা-পথসভা নিষিদ্ধের দাবি
- ৩০ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
জুলাই সনদের খসড়া প্রস্তুত
- ২৭ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক পাবেন রাষ্ট্রীয় সম্মান
- ২৫ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক